ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০৭:৪৩ পিএম, ২৭ মার্চ,শুক্রবার,২০২৬
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর থেকে বাসে করে পুরান ঢাকায় যাচ্ছিলেন এক তরুণী। পথে হঠাৎ জানালা দিয়ে ছোঁ মেরে তার মোবাইল ফোন নিয়ে যায় এক ছিনতাইকারী। বাস থেকে নেমে ছিনতাইকারীকে ধাওয়া দিলেও তাকে ধরতে পারেননি তিনি। তবে অন্য এক নারীর ব্যাগ ছিনতাই করতে দেখে আরেক ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলেন ওই তরুণী।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর কাওরান বাজারের এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ওই ছিনতাইকারীকে মাটিতে ফেলে নিজের মোবাইল হারানোর রাগ ঝাড়ছেন তিনি। বেশ কয়েকজন মানুষ ওই তরুণীকে থামানোর চেষ্টার পরও থামেননি তিনি। তখন আটকে রাখা ছিনতাইকারীর তথ্যের ভিত্তিতে তার আরেক সহযোগীকে ধরে ফেলেন ওই তরুণী।
এরপর ঘটনাস্থলে পুলিশ এসে দুই ছিনতাইকারীসহ অভিযোগ নিতে ওই নারীকে থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় পুলিশের ওপর ক্ষোভ জানিয়ে ওই তরুণী জানান, দুইজন ছিনতাইকারীকে পুলিশে ধরিয়ে দিয়েছেন তিনি। এরপর যদি পুলিশ তার মোবাইল ফোন উদ্ধার করতে না পারে তবে এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছুই হতে পারে না।
এদিকে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা





