একসময়ের ব্যস্ততম দৌলতদিয়া ফেরিঘাট এখন সুনসান
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ নেই। এ ছাড়া ঘাট এলাকায় যানবাহনের কোনো সিরিয়াল না থাকায় স্বস্তিতেই মানুষ ফেরি করে নদী পার হতে পারছে।তবে বেলা বাড়ার সঙ্গ সঙ্গে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বাড়তে পারে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান।
বুধবার (১৩ জুলাই) সকালে খোঁজ নিয়ে জানা গেছে, দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের কোনো চাপ নেই। ঈদ শেষে কর্মস্থলে ফেরা যে কজন মানুষ ঘাটে আসে, তারা সরাসরি ফেরির দেখা পাচ্ছে। ব্যস্ততম ঢাকা-খুলনা মহাসড়কও ফাঁকা। এ ছাড়া দৌলতদিয়া ঘাট এলাকায় ঢাকামুখী যানবাহনের কোনো সিরিয়াল নেই।ঘাটে ব্যক্তগত গাড়ি ও মোটরসাইকেলের কিছুটা চাপ থাকলেও তারা ঘাটে এসে সরাসরি ফেরিতে উঠতে পারছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ছেলের চাকরি না হওয়ার দুশ্চিন্তার ‘কালো মেঘ’ কাটল বিউটি রানীর
৯০ হাজার বেতনের কর্মকর্তা সুকুমারের ৫১ কোটি টাকার আমানত
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান





