সাবেক অর্থমন্ত্রী মুহিতের জানাজায় মানুষের ঢল
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের তৃতীয় ও শেষ জানাজায় মানুষের ঢল নেমেছে।
রোববার (১ মে) দুপুর ২টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা ময়দানে এ জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে একই দিন দুপুর ১২টায় আবুল মাল আবদুল মুহিতের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সেখানে সব শ্রেণি-পেশার মানুষ শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান।
জানা গেছে, আজ রোববার দুপুরে জানাজা শেষে মরদেহ নগরীর রায়নগর পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে আবুল মাল আবদুল মুহিতের মা-বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
উল্লেখ্য, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শুক্রবার (২৯ এপ্রিল) রাত ১টার দিকে মৃত্যু হয় আবুল মাল আবদুল মুহিতের। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ছেলের চাকরি না হওয়ার দুশ্চিন্তার ‘কালো মেঘ’ কাটল বিউটি রানীর
৯০ হাজার বেতনের কর্মকর্তা সুকুমারের ৫১ কোটি টাকার আমানত
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান





