পুকুর খননের সময় মিলল কোটি টাকার মূর্তি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পুকুর খননের সময় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। কষ্টিপাথরটির ওজন প্রায় ৯ দশমিক ৪ কেজি বলে জানিয়েছে পুলিশ।
নবাবগঞ্জ থানা পুলিশের দেওয়া এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুশদহ ইউনিয়নের দেবীপুর কচুয়া গ্রামের পূর্বপার্শ্বে ডুমুরের দাঙ্গায় পুকুর খননের সময় মূর্তিটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে ওই এলাকার আব্দুল আউয়ালের পুকুর খনন করছিলেন শ্রমিকরা। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি কালো রঙের কষ্টি পাথরের খোদাই করা মূর্তি দেখতে পান তারা। বিষয়টি শ্রমিকরা পুকুরের মালিককে জানালে তিনি নবাবগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করে।
নবাবগঞ্জ থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘উদ্ধারকৃত মূর্তিটির ওজন প্রায় ৯ দশমিক ৪ কেজি। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি টাকা। জব্দকৃত কষ্টিপাথরের মূর্তিটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ছেলের চাকরি না হওয়ার দুশ্চিন্তার ‘কালো মেঘ’ কাটল বিউটি রানীর
৯০ হাজার বেতনের কর্মকর্তা সুকুমারের ৫১ কোটি টাকার আমানত
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান





