রেপটাইল ফার্ম লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত
রেপটাইল ফার্ম লিমিটেডের বোর্ড অব ডাইরেক্টরসের এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) এ সভা অনুষ্ঠিত হয়।রেপটাইল ফার্ম লিমিটেড়ের চেয়ারম্যান এ্যাডঃ ডঃ নাইম আহাম্মেদ এতে সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট কুমির বিশেষজ্ঞ এনাম হক। উপস্হিত ছিলেন মুহাঃ আব্দুর রশিদ, রেজাউল শিকদার, ডঃ মুহাঃ রফিকুল আলম, ফখরুদ্দিন আহাম্মেদ এফসিএ ।
সভায় রেপটাইল ফার্ম লিমিটেড়ে দ্রুত লাভজনক করতে ফার্মে কুমিরের সংখ্যা বৃদ্ধি, কুমিরের চামড়া, মাংস রপ্তানীর পাশাপাশি বাংলাদেশের বিলুপ্ত প্রায় দুটি প্রজাতির মাগার ও ঘরিয়াল প্রকৃতিতে কুমির সংরক্ষনের উদ্যোগ, পর্যটন বান্ধব পরিবেশ তৈরীকরন সহ বেশ কিছু গুরুত্বপূর্ন সিদ্বান্ত গ্রহন করা হয়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
দায়িত্বরত অবস্থায় নিজের মাথায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫








