ময়মনসিংহে বাসচাপায় ৫ গার্মেন্টস কর্মী নিহত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাট এলাকায় বাসের চাপায় পাঁচ গার্মেন্টসকর্মী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন। বুধবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন জানান, সকালে শেরপুর থেকে ঢাকাগামী এস এস ট্রাভেলসের একটি বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাটে চাকা পাংচার হলে যাত্রীরা অন্য বাসের জন্য অপেক্ষা করছিল। সকাল ৮টার দিকে রাসেল স্পিনিংয়ের একটি বাস রাস্তার পাশে সাইড নিয়ে যাত্রী তুলছিল। এসময় পেছন থেকে একটি বাস দ্রুত গতিতে যাত্রীদের ওপর উঠে পড়লে বাসের চাপায় ঘটনাস্থলে তিনজন নিহত এবং ১০ জন আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে একজন এবং হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদেকুর রহমান জানান, নিহতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছে। আহত ১০ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি তবে নিহত তিনজন গার্মেন্টসকর্মী বলে জানা যায়। দুর্ঘটনার পর কিছুক্ষণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
দায়িত্বরত অবস্থায় নিজের মাথায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫





