প্রেমিকের বাড়িতে বিয়ের দাবীতে দুই সন্তানের জননীর অনশন!
প্রতীকি ছবি
রাজশাহীর পুঠিয়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন দুই সন্তানের জননী। রোববার (১৬ জুলাই) থেকে পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ডাঙাপাড়াগ্রামের আলমগীর হোসেনের বাড়িতে অবস্থান করছেন তিনি। আলমগীর হোসেন ওই গ্রামের কামের আলীর ছেলে।
অনশনে বসা ওই নারী জানান, প্রায় দুই বছর ধরে আলমগীর হোসেনের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। বিয়ের প্রলোভনে একাধিকবার আমাদের শারীরিক সম্পর্ক হয়। কথামত বিয়ে করতে কালক্ষেপণ করায় ওই গৃহবধূ ঘরে স্বামী ও দুই সন্তান রেখে প্রেমিক আলমগীরের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। বিয়ে না করলে আমার মৃত্যু ছাড়া কোন উপায় নেই বলে জানান ওই নারী।
ওই এলাকার ইউপি সদস্য (মেম্বার) হুমায়ুন কবির বলেন, ঘটনা শুনে তাদের বাড়িতে গিয়েছিলাম। ওই মহিলার দু'টি সন্তান রয়েছে। গতকাল রোববার থেকে তিনি প্রেমিক আলমগীরের বাড়িতে অবস্থান করছেন। রাতেও তার বারান্দায় ছিল।
এদিকে জিউপড়া ইউপি চেয়ারম্যান হোসনে আরা বেগম বলেন, ঘটনাটি শুনেছি। স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করতে বলেছি তাদেরকে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (কর্মকর্তা) ফারুক হোসেন জানান, এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
৯০ হাজার বেতনের কর্মকর্তা সুকুমারের ৫১ কোটি টাকার আমানত
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
চাকরি পাওয়ার আনন্দে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়





