আমার স্ত্রী মরেনি, তাকে হত্যা করা হয়েছে: আঁখির স্বামী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ জুন,রবিবার,২০২৩ | আপডেট: ০৩:৫৭ এএম, ২৪ মার্চ,মঙ্গলবার,২০২৬
সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আলোচিত মাহবুবা রহমান আঁখি। তবে তার এই অকাল মৃত্যুকে সেন্ট্রাল হসপিটালের হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন স্বামী ইয়াকুব আলী সুমন। তিনি বলেন, আমার স্ত্রী মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছে।
রোববার (১৮ জুন) দুপুরে আঁখির মৃত্যু পরবর্তী প্রতিক্রিয়ায় ঢাকা পোস্টকে তিনি এসব কথা বলেন।
ইয়াকুব আলী বলেন, আমার স্ত্রী ডা. সংযুক্তা সাহার ভিডিও দেখে নরমাল ডেলিভারি করাতে ঢাকা সেন্ট্রাল হসপিটালে আসে। যদিও কুমিল্লার ডাক্তার বলেছিল তার সিজার লাগবে। কিন্তু সেন্ট্রাল হসপিটালে এসে আমি প্রতারিত হয়েছি।
তিনি বলেন, আমার স্ত্রীর ভুল চিকিৎসায় জড়িত সেন্ট্রাল হসপিটালের প্রত্যেকের আমি বিচার চাই। সংযুক্তা সাহাও সেই দায় এড়াতে পারেন না।
এর আগে রোববার (১৮ জুন) দুপুর ১টা ৪৩ মিনিটে মৃত্যু হয় আঁখির। আর সোয়া দুইটার দিকে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন আঁখির স্বামী সুমন। সকালে ঢাকা পোস্টকে তিনি জানান, রোগীর কোন ইমপ্রুভ হচ্ছে না, বরং অবনতির দিকে যাচ্ছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা





