ফেসবুকে প্রশ্নফাঁসের গুজব ছড়ানোর অভিযোগ, প্রেপ্তার ১
হিমেল মুস্তাকিম
এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে হিমেল মুস্তাকিম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার।
রাজধানীর গুলশান এলাকা থেকে আজ সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, সম্প্রতি হিমেল মুস্তাকিম নামের এক প্রতারক ফেসবুকে ‘SSC BATCH 2023’ নামের এক গ্রুপে তার কাছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র আছে বলে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, এসএসসি ২০২৩ এর বাংলা প্রথম পত্রের শতভাগ কমন প্রশ্ন লাগলে দ্রুত যোগাযোগ করুন। প্রশ্ন পাবার সময়কাল পরীক্ষার দিন ভোর ৪টা থেকে ৬টার মধ্যে।
পরবর্তীতে হিমেল ‘প্রশ্ন /Question All board’ নামের ফেসবুক পেজ বেশকিছু এসএসসি পরীক্ষার্থীকে অ্যাড করেন। পরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে প্রতিজনের কাছ থেকে ১ হাজার ৫৫০ টাকা করে নেন।
পুরো বিষয়টি সিআইডির সাইবার মনিটরিং টিমের নজরে এলে প্রতারককে শনাক্ত করে আজ ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
৯০ হাজার বেতনের কর্মকর্তা সুকুমারের ৫১ কোটি টাকার আমানত
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
চাকরি পাওয়ার আনন্দে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়





