avertisements 2

বিড়ালছানার লোভ দেখিয়ে অপহরণ, ডোবায় মিললো শিশুর মরদেহ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ মার্চ, বুধবার,২০২৩ | আপডেট: ০৭:২৫ এএম, ৩১ মার্চ,মঙ্গলবার,২০২৬

Text

আবিদা সুলতানা আয়নী

চট্টগ্রামের পাহাড়তলী থেকে বিড়ালছানার লোভ দেখিয়ে অপহরণ করা শিশু আবিদা সুলতানা আয়নীর (১০) মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। এ ঘটনায় মোহাম্মদ রুবেল নামের স্থানীয় এক তরকারি বিক্রেতাকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) ভোরে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন মুরগি ফার্ম এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের বিশেষ পুলিশ সুপার (এসপি) নাইমা সুলতানা বলেন, মঙ্গলবার রুবেলকে আটক করি। এরপর জিজ্ঞাসাবাদে আয়নীকে হত্যার কথা স্বীকার করেন তিনি। ভোরে মুরগি ফার্ম এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর হত্যা করা হয় শিশুটিকে।

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৮ মার্চ) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শরমিন জাহানের আদালতে বিড়ালছানা দেওয়ার লোভ দেখিয়ে আবিদা সুলতানা আয়নীকে অপহরণ করার অভিযোগে শিশুটির মা বিবি ফাতেমা বাদী হয়ে মামলা করেন। মামলাটি আদালত পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে নিতে নির্দেশ দিয়েছিলেন।

মামলার অভিযোগে বলা হয়েছিলো, শিশু আবিদা সুলতানা আয়নী নগরের পাহাড়তলী কাজীর দীঘি সাগরিকা রোড এলাকার একটি বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী। মা পোশাক কারখানায় কাজ করেন। বাবা একই পেশায় ঢাকায় কর্মরত। গত ২১ মার্চ স্কুলের যাওয়ার পথে তাকে বিড়ালছানা দেওয়ার লোভ দেখিয়ে স্থানীয় তরকারি বিক্রেতা মো. রুবেল অপহরণ করে নিয়ে যায়। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2