ত্রিশালে মাইক্রোবাসে আগুন, প্রাণ গেলো ৪ জনের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ মার্চ,সোমবার,২০২৩ | আপডেট: ০৮:০৯ এএম, ৩০ মার্চ,সোমবার,২০২৬
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে তাৎক্ষণিক আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে দুই নারীসহ চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় সাতজন আহত হয়েছেন।
সোমবার (১৩ মার্চ) ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, রোববার (১২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঙামাটি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ত্রিশাল থানার অফিসার মো. মাইন উদ্দিন জানান, রোববার রাতে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ শনাক্তে পরিবারের সদস্যদের সংবাদ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা





