পুলিশের ডিআইজির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণ অলংকার ও পুলিশের পোশাক লুট
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ ফেব্রুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০৫:২৮ এএম, ৩১ মার্চ,মঙ্গলবার,২০২৬
গাজীপুরে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) আবদুল জলিলের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও পুলিশের পোশাকও লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামে এ ঘটনা হয়।
আবদুল জলিল অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) হিসেবে সিলেটে কর্মরত আছেন।
অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক আব্দুল জলিলের বাবা আব্দুল বাতেন বলেন, ‘রাত পৌনে ২টার দিকে কালো পোশাক পরা মুখোশধারী ১৫ জনের একদল ডাকাত বাড়ির প্রধান গেইট টপকে দরজা ভেঙে ঘরে ঢুকে। তাদের সবার হাতেই ধারালো অস্ত্র ছিল। পরনে ছিল কালো গেঞ্জি, কালো রঙের শর্ট প্যান্ট ও মুখে কালো রঙের মুখোশ বাঁধা ছিল।
তিনি বলেন, ডাকাতরা ঘরে ঢুকেই দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাকে কয়েকজন ঘিরে রাখে। অন্যরা ঘরে থাকা নগর টাকা স্বর্ণালংকার ও ছেলের দুই সেট পুলিশের ইউনিফর্ম, চার ভরি স্বর্ণ ও ১ লাখের চেয়ে কিছু বেশি নগদ টাকা নিয়ে যায়। পরে তাদের চিৎকারে আশপাশের অনেক লোকজন জড়ো হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ আসে।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল গিয়েছি। ডাকাতরা স্বর্ণালংকার ও নগদ অর্থ লোপাট করে নিয়ে গেছে। গাজীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছন। এ নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডাকাতদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা





