avertisements 2
Text

রাশেদুল ইসলাম

ঈদের নামাজ

প্রকাশ: ১২:০০ এএম, ১৫ মে,শনিবার,২০২১ | আপডেট: ০২:৫৯ এএম, ২৫ আগস্ট,মঙ্গলবার,২০২৬

Text

আজ বেশ দেরীতে ঘুম ভাঙ্গে আমার  । অনেকটা  তাড়াহুড়া করেই ঈদের জামাত ধরতে মসজিদে হাজির হই আমি । কিন্তু  মসজিদে বসে ঘড়ির দিকে তাকাতেই কেমন যেন বেকুব বনে যাই । এক ঘণ্টার বেশী সময় আমাকে অপেক্ষা করতে হবে । আসলে তাড়াহুড়া করে আমি সময়ের অনেক আগেই মসজিদে হাজির হয়েছি । তবে আমি একা নই । অনেকেই আছেন । দেখতে দেখতে মসজিদ ভরে যায় । এখন কেবল জামাতের অপেক্ষা । চারিদিকে ইংরেজীতে যাকে বলে Pin drop silence । মানে এমন নীরবতা যে, একটা পিনও যদি  কোথাও পড়ে,  তার শব্দ কানে আসবে । কত ধর্মভীরু এবং  সহিষ্ণু এই বাঙালি মুসলমান ! রীতিমত অহংকার করার মত ।  অথচ এই বাঙ্গালী  মুসলমান সামান্য কারণেই জ্বালাও পোড়াও আন্দোলনে মেতে ওঠে । তখন মনে হয়  কি অসহিষ্ণু এই বাঙালি জাতি  !  
কথিত আছে বিশ্ববিজয়ী বীর মহান আলেকজেন্ডার খ্রিষ্টপূর্ব ৩২৬ অব্দে রাজা পুরুকে পরাজিত করে ভারত জয় করেন । তিনি যেখানে ঘাটি গাড়েন তার পাশেই ঝিলাম নদী । তিনি দেখেন সঙ্কীর্ণ একটি নদী । কিন্তু পরদিন পানিতে টইটুম্বুর উন্মত্ত ঝিলাম নদীকে দেখে তিনি  চমকে ওঠেন । এদেশের নদীর জোয়ারভাটার খেলা তিনি জানতেন না । অবাক বিস্ময়ে তিনি তাঁর  পাশে দাঁড়ানো সেনাপতির উদ্দেশে বলে ওঠেন, ‘কি বিচিত্র এই দেশ সেলুকাস’  ! তাঁর মনে হয়,   যে দেশের নদীনালার গতিপ্রকৃতি ঠিক নেই, সে দেশের মানুষের মতিগতিও ঠিক থাকার কথা নয় । তাই এধরণের দেশে রাজত্ব করা তার পক্ষে সম্ভব হবে না । হয়ত এ কারণেই তিনি পরাজিত রাজা পুরুকে ক্ষমতা দিয়ে ভারত ত্যাগ করেন । 
এখন দেশ করোনা আতংকে আতংকিত । বিশেষ করে ভারতের ভয়াবহ পরিস্থিতিতে প্রতিবেশী দেশ হিসেবে আমাদের দেশের সরকারও আতংকিত । মাননীয় প্রধানমন্ত্রী নিজে সবাইকে ঈদ উপলক্ষে বাড়িতে না গিয়ে  যার যার বর্তমান অবস্থানে থাকার অনুরোধ জানান । জীবনে বেঁচে থাকলে ভবিষ্যতে  নিকট আত্মীয়দের সাথে অনেক  ঈদ করা যাবে বলে তিনি উল্লেখ করেন ।  কিন্তু কে শোনে কার কথা  !  সবাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই দামোদর নদী পার হওয়ার গল্পটি জানেন । মা চিঠি লিখেছেন,  ঈশ্বরচন্দ্রকে বাড়ি যেতে হবে । কিন্তু সামনে অশান্ত দামোদর নদী । প্রাকৃতিক বিপর্যয়ে  ঘাটে কোন নৌকাও  নেই । কিন্তু কি যায় আসে ! মায়ের ডাক ! ঈশ্বরচন্দ্রকে বাড়ি যেতেই  হবে । তাই জীবন বাজি রেখে সাঁতার কেটে সেই নদী পার হন তিনি । কিন্তু সবাই তো ঈশ্বরচন্দ্র নন !  তাইতো  অনেককেই এবার পদ্মা যমুনা পার হতে গিয়ে  জীবন দিতে হয়েছে ।  অনেকে  গণমানুষের পদতলে পিষ্ট হয়ে করুণভাবে জীবন হারিয়েছেন । মহান আল্লাহ্‌ আমাদের রক্ষা করুন । কিন্তু, তারপরও যেতে হবে । বাঙালী মুসলমান যুক্তিতর্ক বোঝেন না । এসব ক্ষেত্রে তাঁরা  সত্যিই বড় বেশী অসহিষ্ণু ! 
 সংবাদে জানা গেলো বাংলাদেশের অনেক জেলায় গতকালই পবিত্র ঈদুল  ফিতরের  জামাত হয়ে গেছে । তাঁদের অনেকে দীর্ঘ ৫০ বছর যাবত  সৌদি আরবের মানুষের সাথে মিল রেখে এভাবেই ঈদুল ফিতরের নামাজ পড়ে আসছেন । এর কারণ কি ? নিশ্চয়ই  তাঁরা মনে করেন সৌদি আরব মহানবী (সঃ) এর জন্মস্থান । সেখানকার নিয়ম মানাই উত্তম । কিন্তু ধর্ম কি কোন ব্যক্তি বা গোষ্ঠী মানুষের  মনে করার বিষয় ? ইসলাম ধর্ম বিশ্বাসীদের জন্য হলেও, অন্ধ বিশ্বাসীদের জন্য নয় ।
পবিত্র কোরআনে বলা হয়েছে,
 “নিশ্চয়ই আল্লাহর কাছে  নিকৃষ্টতম জীব হচ্ছে  সেই মূক ও বধিররা,
 যারা তাদেরকে প্রদত্ত বিচারবুদ্ধি ব্যবহার করে না” (সূরা আনফাল, আয়াত ২২)। 
ঈদ অনুষ্ঠানের সাথে চাঁদ দেখার একটা সরাসরি সম্পর্ক রয়েছে । কিন্তু এই চাঁদ  কোথাকার চাঁদ । এটা কি স্ব স্ব দেশের আকাশের চাঁদ ?  না সৌদি আরবের আকাশের চাঁদ ? যদি সৌদি আরবের আকাশের  চাঁদ হয়,  তাহলে আমরা কেন তাঁদের অনুসরণ করছি নে । আর যদি নিজের দেশের আকাশের চাঁদ হয়,  তাহলে তাঁরা কেন আমাদের অনুসরণ করছে না । এ ব্যাপারে আমাদের কি কোন অভিভাবক নেই ? যদি সৌদি আরবের চাঁদ দেখে ঈদ পালন করা ইসলাম সম্মত না হয়, তাহলে এই ধর্ম পরিপন্থী কাজের জন্য সংশ্লিষ্ট সকলেই কি পাপের ভাগী হচ্ছেন না ? 
আমি ধর্ম বিষয়ে কোন বিশেষজ্ঞ ব্যক্তি নই । এ প্রশ্ন একজন সাধারণ ধর্মভীরু মুসলমানের ।
পবিত্র কোরআনে মানুষকে  মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে অনুসরণ করার জন্য সুস্পষ্ট  নির্দেশ দেওয়া হয়েছে । মহানবী (সঃ) নিজে কখনো অন্ধবিশ্বাসী ছিলেন না । নিজে যুক্তিতর্ক দিয়ে, বিচারবুদ্ধি দিয়ে  যা বিশ্বাস করেছেন; তিনি তাই করেছেন । নিজের বাপ দাদা বা চৌদ্দ পুরুষ কি করেছেন,   তা তিনি দেখেন নি । বিশ্বাসযোগ্য ও যুক্তিপূর্ণ কাজ তিনি করেছেন । এ কারণেই  তিনি ইসলাম ধর্ম নামে নতুন একটি ধর্ম প্রবর্তন করতে পেরেছেন । তাঁর উম্মত হিসেবে আমরা কি পারিনে আমাদের  নিজেদের বিচারবুদ্ধি প্রয়োগ করে  তাঁর দেখানো সঠিক পথ অনুসরণ করতে ? 
মহান আল্লাহ্‌ আমাদের হেদায়েত করুন । 
ঈদ মোবারক ।
ইস্কাটন, ঢাকা । ১৪ মে, ২০২১ । 

বিষয়:
avertisements 2
সালমান শাহ হত্যা: খলনায়ক ডন  ৫ দিনের রিমান্ডে
সালমান শাহ হত্যা: খলনায়ক ডন  ৫ দিনের রিমান্ডে
‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ কারাগারে মারা গেছেন
‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ কারাগারে মারা গেছেন
‘না মানুষ, না সম্পত্তি’ পৃথিবীতে নিজের বলে কিছু নেই : ফারিণের আবেগঘন পোস্ট 
‘না মানুষ, না সম্পত্তি’ পৃথিবীতে নিজের বলে কিছু নেই : ফারিণের আবেগঘন পোস্ট 
নেপালে ভয়াবহ বন্যা: ভূমিধসে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫ শতাধিক
নেপালে ভয়াবহ বন্যা: ভূমিধসে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫ শতাধিক
স্ত্রী ও দুই সন্তানসহ  ‘নিখোঁজ’ স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস
স্ত্রী ও দুই সন্তানসহ  ‘নিখোঁজ’ স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস
মুখোশধারী অনেকে এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী 
মুখোশধারী অনেকে এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী 
বিড়ালের পায়ে ২৯ আঙুল, ভাঙল ২৪ বছরের রেকর্ড
বিড়ালের পায়ে ২৯ আঙুল, ভাঙল ২৪ বছরের রেকর্ড
বিশ্বজুড়ে সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করলো যুক্তরাষ্ট্র
বিশ্বজুড়ে সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করলো যুক্তরাষ্ট্র
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
ভারতের বিদ্যুৎ আমদানিতে বাংলাদেশকে দিতে হবে নতুন চার্জ
ভারতের বিদ্যুৎ আমদানিতে বাংলাদেশকে দিতে হবে নতুন চার্জ
বিস্মৃত পরম্পরায় বিমূঢ় এক জাতি - ১
বিস্মৃত পরম্পরায় বিমূঢ় এক জাতি - ১
মাঝ আকাশে বিমানে যাত্রীর ল্যাপটপ বিস্ফোরণে আগুন, আহত ৫
মাঝ আকাশে বিমানে যাত্রীর ল্যাপটপ বিস্ফোরণে আগুন, আহত ৫
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে খুনের মূল রহস্য উদঘাটন, আটক ২
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে খুনের মূল রহস্য উদঘাটন, আটক ২
টাঙ্গাইলে ৪ কোটি টাকায় ব্যয়ে নির্মিত সেতুর নেই সড়ক সংযোগ
টাঙ্গাইলে ৪ কোটি টাকায় ব্যয়ে নির্মিত সেতুর নেই সড়ক সংযোগ
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর  আকস্মিক মৃত্যু
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
avertisements 2
avertisements 2