avertisements 2
Text

রাশেদুল ইসলাম

একটি মামুলী বিষয় 

প্রকাশ: ১২:০০ এএম, ১৩ মে,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১০:৫২ এএম, ২২ আগস্ট,শনিবার,২০২৬

Text

আমি অনেক ধরনের টেলিফোন পাই । বিভিন্ন শ্রেণির মানুষ আমার সাথে কথা বলেন । আমার মোবাইল নম্বর কে,  কোত্থেকে পান-   জানিনে ।  তবে আমি টেলিফোন পাই । 
কিছুদিন আগে বাগেরহাট থেকে  একজন রিক্সাওয়ালা আমাকে টেলিফোন করেন ।  জানান তিনি একটা ব্যাটারি চালিত রিক্সা চালান । কিন্তু ব্যাটারি শেষ হয়ে গেছে । ব্যাটারির দাম বিশ হাজার টাকা  । তাঁর  তিন ছেলেমেয়ে । বড় মেয়ে আমার মেয়ের মত কলেজে পড়ে ।  ছোট মেয়ে এসএসসি পরীক্ষা দেবে । ছেলেটা ষষ্ঠ শ্রেণির ছাত্র । রিক্সা বন্ধ থাকায় তিনি  মহাসংকটে আছেন ।  
একজন রিক্সাওয়ালার  মুখে আমার নিজের মেয়ের নাম শুনে আমি  বেশ অবাক হই । তিনি জানান ফেসবুকের ওয়েবসাইট থেকে তিনি আমার এবং আমার পরিবার সম্বন্ধে সব জানেন । তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন । তিনি তাঁর মোবাইলে ইন্টারনেট চেক করতে পারেন । 
বাংলাদেশে একেবারে তৃণমূল পর্যায়ে ইন্টারনেট সুবিধা পৌঁছে  দেওয়ার মূল কৃতিত্ব এক কথায়  জনাব সজীব ওয়াজেদ জয়ের ।  তিনি আমাদের  মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক মাননীয়  উপদেষ্টা ।  মূলত তাঁর পরামর্শেই ২০১০ সালে  স্থানীয় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে  ইউনিয়ন পর্যায়ে  ডিজিটাল সেন্টারগুলো  কাজ শুরু করে । এ কারণে স্থানীয় পর্যায়ের অফিসগুলোতে যে ভাবে ইন্টারনেট ব্যবহার করা হয়, রাজধানী ঢাকার অনেক অফিস আছে এখনও  তার থেকে অনেক পিছিয়ে । এই কথাটিই আমি একটা সভায়  অনেকটা  দুঃখ করেই বলি । যেখানে একজন রিকশাওয়ালা ওয়েবসাইট ঘেঁটে  আমার সবকিছু জেনে ফোনে আমার সাহায্য চায়;  সেখানে অনেক স্মার্ট কর্মকর্তা/ কর্মচারী  রাজধানী ঢাকায়  থেকেও  এখনও অনলাইনে ঠিকমত কাজ করতে পারেন না । 
আজকাল কথা বলা মুশকিল । যে কোন কথা অনেক সময় দেশের সীমানা পার হয়ে যায় । আমার কথাটিও তাই হয় । একজন আমেরিকা প্রবাসী বাঙালি সেই রিকশাওয়ালাকে ব্যাটারি কিনে দিতে চান । তিনি ঢাকার একজনকে দায়িত্ব দেন । দায়িত্বপ্রাপ্ত ভদ্রলোক আমার কাছ থেকে রিক্সাওয়ালার টেলিফোন নম্বর নিয়ে বাগেরহাট যান  ।  
ভদ্রলোক রিক্সাওয়ালার পুরানো ব্যাটারি ৭ হাজার টাকায় বিক্রয় করেন । নতুন ব্যাটারি কিনতে ১৭ হাজার টাকা লাগে । তিনি রিক্সাওয়ালার নামে একটা  ব্যাংক  হিসাব খুলে সেখানে ১০ হাজার টাকা জমা  দেন এবং রিক্সাওয়ালাকে  প্রত্যেক দিন সেই হিসেবে ১০০ টাকা জমা দেওয়ার জন্য  বলেন । তিনি তাঁকে বুঝিয়ে দেন যে, এ ভাবে চললে তাঁর সংসার খরচ  চলার পাশাপাশি  ভবিষ্যতে ব্যাটারি কেনার জন্য তাঁকে আর কারো কাছে হাত পাততে হবে না । 
আমেরিকা প্রবাসী  ভদ্রলোক এবং যাকে তিনি দায়িত্ব দেন  তাঁদের দুজনকেই আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই । যে পদ্ধতিতে তাঁরা  দান করেছেন,   সব দিকে দিয়ে সেটাই আদর্শ । ইসলাম ধর্মেও ঠিক এ রকম দানের কথাই বলা হয়েছে ।  
একজন ভিখারি মহানবী (সঃ) এঁর কাছে ভিক্ষা চাইলে,  তিনি তাঁকে ভিক্ষা না দিয়ে তাঁর বাড়িতে বিক্রয় করার মত কি আছে জানতে চান । ভিক্ষুক জানান, তাঁর বাড়িতে একটা কম্বল ছাড়া কিছু নেই । মহানবী (সঃ) তাঁকে সেই কম্বলটিই আনতে বলেন । সেটি বিক্রয় করে তিনি ভিখারিকে একটা কুড়াল কিনে দেন এবং ভিক্ষা না করে কাঠ কেটে উপার্জন করার পরামর্শ দেন । অর্থাৎ দান  এমন হবে যে, একটা দান  দিয়েই যেন একজন ব্যক্তি উপার্জনক্ষম হতে পারেন । অন্যের কাছে যেন, তাঁকে আর হাত পাততে না হয় । 
আমেরিকা প্রবাসী ভদ্রলোকের ২০ হাজার টাকা খরচ হয়েছে । কিন্তু এর থেকে অনেক কম খরচেও আমাদের সমাজে অনেক মানুষকে পুনর্বাসন করা যায় । অনেকে  বাদাম বিক্রয় করেন, ঝালমুড়ি বিক্রয় করেন । বাজার থেকে তরিতরকারি কিনে,  সেই একই বাজারে তা বিক্রয় করে থাকেন । এসব শ্রমজীবী মানুষকে অনেক কম খরচে  স্বাবলম্বী করা যায় । 
আমরা আমাদের কপাল্গুণেই  সমাজে  অনেকের চেয়ে ভালো অবস্থানে আছি । আমাদের আশেপাশে যারা অভাবী আছেন, একটু আন্তরিক হলে আমরা তাঁদের  জন্য অনেক কিছু করতে পারি । শুধু চাই আন্তরিকতা ও  মানবিক দৃষ্টি । 
মহান আল্লাহ্‌ আমাদের সহায় হউন । 
ইস্কাটন, ঢাকা । ১০ মে, ২০২১ । 

বিষয়:
avertisements 2
সালমান শাহ হত্যা: খলনায়ক ডন  ৫ দিনের রিমান্ডে
সালমান শাহ হত্যা: খলনায়ক ডন  ৫ দিনের রিমান্ডে
‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ কারাগারে মারা গেছেন
‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ কারাগারে মারা গেছেন
‘না মানুষ, না সম্পত্তি’ পৃথিবীতে নিজের বলে কিছু নেই : ফারিণের আবেগঘন পোস্ট 
‘না মানুষ, না সম্পত্তি’ পৃথিবীতে নিজের বলে কিছু নেই : ফারিণের আবেগঘন পোস্ট 
নেপালে ভয়াবহ বন্যা: ভূমিধসে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫ শতাধিক
নেপালে ভয়াবহ বন্যা: ভূমিধসে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫ শতাধিক
স্ত্রী ও দুই সন্তানসহ  ‘নিখোঁজ’ স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস
স্ত্রী ও দুই সন্তানসহ  ‘নিখোঁজ’ স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস
মুখোশধারী অনেকে এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী 
মুখোশধারী অনেকে এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী 
বিড়ালের পায়ে ২৯ আঙুল, ভাঙল ২৪ বছরের রেকর্ড
বিড়ালের পায়ে ২৯ আঙুল, ভাঙল ২৪ বছরের রেকর্ড
বিশ্বজুড়ে সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করলো যুক্তরাষ্ট্র
বিশ্বজুড়ে সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করলো যুক্তরাষ্ট্র
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
ভারতের বিদ্যুৎ আমদানিতে বাংলাদেশকে দিতে হবে নতুন চার্জ
ভারতের বিদ্যুৎ আমদানিতে বাংলাদেশকে দিতে হবে নতুন চার্জ
বিস্মৃত পরম্পরায় বিমূঢ় এক জাতি - ১
বিস্মৃত পরম্পরায় বিমূঢ় এক জাতি - ১
মাঝ আকাশে বিমানে যাত্রীর ল্যাপটপ বিস্ফোরণে আগুন, আহত ৫
মাঝ আকাশে বিমানে যাত্রীর ল্যাপটপ বিস্ফোরণে আগুন, আহত ৫
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে খুনের মূল রহস্য উদঘাটন, আটক ২
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে খুনের মূল রহস্য উদঘাটন, আটক ২
টাঙ্গাইলে ৪ কোটি টাকায় ব্যয়ে নির্মিত সেতুর নেই সড়ক সংযোগ
টাঙ্গাইলে ৪ কোটি টাকায় ব্যয়ে নির্মিত সেতুর নেই সড়ক সংযোগ
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর  আকস্মিক মৃত্যু
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
avertisements 2
avertisements 2