দেশে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট ‘বিএফ.৭’ শনাক্ত
চীন থেকে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে বাংলাদেশে আসা এক ব্যক্তির শরীরে ওমিক্রনের নতুন উপধরন বিএফ.৭ পাওয়া গেছে, যা দেশে প্রথম শনাক্ত হলো। রোববার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে স্বাস্থ্য অধিদফতরে পাঠানো রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার (চীনা নাগরিক) নমুনার জিনোম সিকোয়েন্স করে এই নতুন ধরন চিহ্নিত করা হয়েছে। তবে আক্রান্ত নাগরিক সুস্থ আছেন।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর চীন থেকে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন চারজন। বিমানবন্দরে স্বাস্থ্য স্ক্রিনিংয়ের সময় তাদেরকে করোনা লক্ষণযুক্ত মনে হওয়ায় অ্যান্টিজেন টেস্ট করা হয়। একজনের এটি শনাক্ত হলো- বাকি তিনজনের বিষয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষা চলছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





