avertisements 2

খুব শিগগিরই প্যারিস একটি মুসলিম শহরে পরিণত হবে:ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ অক্টোবর,মঙ্গলবার,২০২৬ | আপডেট: ০৪:৪৫ এএম, ২১ অক্টোবর, বুধবার,২০২৬

Text

ফ্রান্সে সাম্প্রতিক ছড়িয়ে পড়া বিক্ষোভ ও  রাজপথের উত্তপ্ত সহিংসতার পরিস্থিতির জন্য পুনরায় অভিবাসন নীতিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের পরিস্থিতি এড়াতে ইউরোপ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে তাদের দেশের সীমান্ত কঠোরভাবে বন্ধ করার জোর তাগিদ দিয়েছেন তিনি। এ সময় ট্রাম্প মন্তব্য করেন, ‘খুব শিগগিরই প্যারিস একটি মুসলিম শহরে পরিণত হবে।’

সোমবার ওয়াশিংটনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ফ্রান্সে যা ঘটছে, তা মূলত অভিবাসনের ফল; অন্য কোনো কারণ বা স্কুলের শিক্ষার বিষয় নয়। আমি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে স্পষ্ট করে বলেছি, আপনার সীমান্ত বন্ধ করুন।’

সম্প্রতি ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্যারিসসহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যা পরবর্তীতে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতার রূপ নেয়।

ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে অতীতের এক কথোপকথনের কথা স্মরণ করে ৮০ বছর বয়সী এই রিপাবলিকান নেতা বলেন, ‘আমি অনেক আগেই তাকে (ম্যাক্রোঁ) বলেছিলাম, ফ্রান্স একটি বড় ভুল করছে। আপনারা সারা বিশ্বের মানুষকে ঢোকার সুযোগ দিচ্ছেন। সারাবিশ্ব থেকে মানুষ সেখানে দলে দলে আসছে।’

সীমান্ত নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে সতর্ক করে ট্রাম্প যোগ করেন, ‘খুব শিগগিরই প্যারিস একটি মুসলিম শহরে পরিণত হতে যাচ্ছে। ইউরোপ যদি এখনই তাদের সীমান্ত বন্ধ না করে এবং বিক্ষোভকারীদের মতো অপরাধীদের বের করে না দেয়, তবে ইউরোপের অস্তিত্বই ধ্বংস হয়ে যাবে।’
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2