রাষ্ট্রদূতদের আচারণবিধি মেনে চলার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
ছবি: সংগৃহীত
সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশি দূতদের করা মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বিদেশি দূতদের উদ্দেশে বার্তা দিয়েছেন—যারা এদেশে রাষ্ট্রদূত আছেন, তারা তাদের আচরণবিধি জানেন, সে অনুযায়ী তারা চলবেন। এবং এটাই প্রত্যাশিত।
সোমবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রিপর্যায়ের সম্মেলন নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ড. মোমেন বলেন, বিদেশি কূটনীতিকদের মনে রাখা উচিত আমরা পরাধীন দেশ নই। এটা কোনো কলোনি না। রাষ্ট্রদূতরা শিষ্টাচার সম্পর্কে অবগত এবং এ কারণে এটি গ্রহণযোগ্য নয়। তারা তাদের নিয়ম-শিষ্টাচার অনুযায়ী চলবেন, সেটাই আমাদের প্রত্যাশা।
দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশি কূটনীতিকদের কাছে প্রশ্ন করার বিষয়ে দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, দুঃখের বিষয় হলো বাংলাদেশের অনেকেই কূটনীতিকদের কাছে যান, অভ্যন্তরীণ প্রশ্ন করেন। এই সংস্কৃতিটা পরিবর্তন করা দরকার। আজ অথবা ভবিষ্যতে আমরা অবশ্যই এটি পরিবর্তন করব।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





