করোনায় আক্রান্ত স্পিকার শিরীন শারমিন
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী মঙ্গলবার (১৮ অক্টোবর) বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, সংসদ ভবনে শেখ রাসেল দিবস-২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্পিকারের সশরীরে উপস্থিত হওয়ার কথা থাকলেও করোনায় আক্রান্ত হওয়ায় তিনি উপস্থিত হতে পারেননি।
এদিকে মঙ্গলবার সংসদ ভবনের এলডি হলে জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে ‘শেখ রাসেল দিবস ২০২২’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু মেলা ও সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল।
করোনায় আক্রান্ত হওয়ায় অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হন। এসময় স্পিকার বিজয়ী শিশুদের মধ্যে ভার্চুয়ালি পুরস্কার বিতরণ করেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নতুন প্রজন্মের শিশুদের মাঝে শিশু শেখ রাসেলের আদর্শ ছড়িয়ে দিতে হবে। এক্ষেত্রে, অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





