দুর্গাপূজা উপলক্ষে ২ হাজার ৪৫০ টন ইলিশ যাচ্ছে ভারতে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে দুই হাজার ৪৫০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। ৪৯টি প্রতিষ্ঠানকে রপ্তানির এ অনুমোদন দেওয়া হয়।
রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি শাখা থেকে এ বিষয়ে নির্বাচিত রপ্তানিকারকদের চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। প্রতিটি রপ্তানিকারক প্রতিষ্ঠান সর্বোচ্চ ৫০ টন করে ইলিশ রপ্তানির শর্ত সাপেক্ষে অনুমোদন পেয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে রপ্তানির এই আদেশ কার্যকর থাকবে।
অনুমোদনের চিঠিতে বলা হয়, সরকার মৎস্য আহরণ ও পরিবহনের ক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে রপ্তানির এ অনুমতির মেয়াদ শেষ হবে। সরকার প্রয়োজন মনে করলে রপ্তানির এই আদেশ যেকোনো সময় বন্ধও করতে পারবে বলে অনুমোদনের শর্তে বলা হয়েছে।
জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানির এই আদেশ কার্যকর থাকবে। অন্যদিকে আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





