মমতার জন্য হাঁড়িভাঙা আম পাঠালেন শেখ হাসিনা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ২০০ কার্টনে এক হাজার কেজি হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ জুন) দুপুরে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে উপহারের আমগুলো পাঠানো হয়েছে। এসব কাজ সম্পাদন করে বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট রবি ইন্টারন্যাশনাল।
কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার (তৃতীয় সচিব) শেখ মারেফাত তরিকুল ইসলাম আমগুলো গ্রহণ করে মমতার বাসভবনে পৌঁছে দেবেন। আম পাঠানোর সময় বেনাপোল বন্দরে উপস্থিত ছিলেন- শেখ মারেফাত তরিকুল ইসলাম, বন্দরের উপপরিচালক মামুন কবীর তরফদার, কাস্টমস ডিসি তানভীর আহমেদ, এএসপি (নাভারন সার্কেল) জুয়েল ইমরান ও ভারতীয় পুলিশের ডিআইজি সুকেশ জেলসহ সংশ্লিষ্টরা।

বেনাপোল বন্দর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পাঠানো আম
এর আগে, শুক্রবার (১৭ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম উপহার পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানযোগে শুক্রবার দিল্লিতে পৌঁছে আমগুলো। এর আগের বছরগুলোতেও ভারত সরকারের গুরুত্বপূর্ণ লোকদের জন্য বাংলাদেশ থেকে আম গেছে।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শেখ এনাম হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ২০০ কার্টন আম মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বেনাপোল বন্দর দিয়ে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





