‘নির্বাচনে কে জিতবে না জিতবে তা আমাদের মাথাব্যথা না’: মার্কিন রাষ্ট্রদূত
আগামী জাতীয় নির্বাচনে কে বিজয়ী হবে তা নিয়ে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার (৮ জুন) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে পিটার হাসের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের আগামী নির্বাচনে কে বিজয়ী হবে তা নিয়ে ভাবছে না যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র আগামীতে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন চায়।’
মার্কিন এ কূটনীতিকের আশা, এবারে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক সমঝোতা হবে।
৯ জুন নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে ইসির সংলাপ৯ জুন নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে ইসির সংলাপ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঈদের বিরতির পর আবারো বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৯ জুন নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বসবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
এদিন সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইসির নিবন্ধনে থাকা ১১৮টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার মধ্য থেকে ৩২ জন প্রতিনিধিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে গত ১৩ ও ২২ মার্চ এবং ৬ ও ১৮ এপ্রিল যথাক্রমে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, প্রিন্ট মিডিয়ার সম্পাদক/সিনিয়র সাংবাদিক এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী/প্রধান বার্তা সম্পাদক/সিনিয়র সাংবাদিকদের সংলাপ সম্পন্ন করেছে ইসি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ভারতীয় ভিসা প্রক্রিয়ায় শিগগিরই ইতিবাচক পরিবর্তন হবে: পররাষ্ট্রমন্ত্রী
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, একবার জ্বালানিতে চলবে ১৮ মাস
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী





