আগামীতে রাতে কোনো ভোট হবে না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনকে প্রহসনে রূপান্তরিত করার ইচ্ছে নেই নির্বাচন কমিশনের। আগামীতে দিনের ভোট দিনে হবে, রাতে কোনো ভোট হবে না। এটি নিশ্চিত করতে চাই। মঙ্গলবার (২৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে বেশ কয়েকটি আলোচনা সভায় কথা হয়েছে। তবে, ইভিএমে এখনও আস্থা আসেনি।
তিনি বলেন, ইভিএম নিয়ে কোনোরকম সিদ্ধান্তে উপনীত হইনি। কোনোরকম চাপের মুখে মাথা নত করছি না, করবো না। ইভিএম নিয়ে ৪ থেকে ৫টি মিটিং করেছি। পুরোপুরি আস্থা পাইনি এখনও।
ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ত্রুটি পেলে ১০ মিলিয়ন ডলার উপহার দেয়ার তথ্য ভুল বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেছেন, সিইসি কিংবা ইসি সংশ্লিষ্ট কারও পক্ষ থেকেই এমন কথা বলা হয়নি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





