আমাদেরকে প্রভুর মতো আচরণ করলে চলবে না: সিইসি
নির্বাচনী কর্মকর্তাদের প্রভুর মতো আচরণ করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে জনগণের সেবক হিসেবে কাজ করার পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির ক্ষেত্রে উদ্ভূত সমস্যা নিরসনের উপায় নির্ধারণ শীর্ষক কর্মশালায় তিনি এমন মন্তব্য করেন।
রাজধানীর আগারগাঁওয়ে মঙ্গলবার সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ কর্মশালার আয়োজন করে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ। নির্বাচন কমিশনের কর্মকর্তারা যদি দক্ষতার সঙ্গে এবং সততার সঙ্গে দায়িত্ব পালন না করে তাহলে পুরো নির্বাচন কমিশনকে সেই বদনামের দায়ভার নিতে হবে বলে স্মরণ করিয়ে দেন তিনি।
সিইসি বলেন, কর্মকর্তাদের প্রভুর মতো আচরণ করা থেকে বিরত থেকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। আমরা কাজে যোগ দেই জনগণের ভৃত্য হিসেবে। আর কাজের সময় প্রভুর মতো আচরণ করি। কিন্তু আমাদেরকে প্রভুর মতো আচরণ করলে চলবে না। আমাদের অন্তর দিয়ে জনগণের সেবক হিসেবে নিজেদেরকে মেনে নিতে হবে।
তিনি বলেন, কিছু কিছু মানুষের জন্য আমাদের সুনাম নষ্ট হচ্ছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা যদি দক্ষতার সঙ্গে এবং সততার সঙ্গে দায়িত্ব পালন না করে, তাহলে পুরো নির্বাচন কমিশনকে সেই বদনামের দায়ভার নিতে হবে। এ বিষয়টি নজরে রাখতে হবে।
জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন অপরিসীম উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, ভুল বিভিন্ন কারণে হতে পারে। কারেকশনের ক্ষেত্রে কিন্তু চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, তা নয়। আমাদের পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। কিন্তু মানুষ যেন হয়রানির শিকার না হয়।
ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ভারতীয় ভিসা প্রক্রিয়ায় শিগগিরই ইতিবাচক পরিবর্তন হবে: পররাষ্ট্রমন্ত্রী
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, একবার জ্বালানিতে চলবে ১৮ মাস
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী





