রেলের কোচ দেখতে তুরস্কে যাচ্ছেন রেলমন্ত্রীসহ ৮ জন
রেলের কোচ ও লোকোমোটিভ তৈরির কারখানা পরিদর্শনে সাতদিনের সফরে তুরস্কে যাচ্ছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। রোববার (২৭ মার্চ) রাত ১০টায় তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আট সদস্যের প্রতিনিধিদল নিয়ে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন রেলমন্ত্রী। বিকেলে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্কের যোগাযোগ ও অবকাঠামোবিষয়ক মন্ত্রী আদিল কারাইসমাইলওগলুর আমন্ত্রণে তুরস্ক যাচ্ছেন রেলমন্ত্রী। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদত আলী, রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তৌফিক ইমাম, রেলপথমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী একান্ত সচিব রাশেদ প্রধান, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় রেল ব্যবস্থাপক মো. শাহিদুল ইসলাম ও শাহ সুফি নূর মোহাম্মদ।
এতে আরও বলা হয়, আমন্ত্রণপত্রে রেলওয়েতে সহযোগিতা করার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রতিনিধিদলটি তুরস্কের বিভিন্ন রেলওয়ের কোচ ও লোকোমোটিভ তৈরির কারখানা পরিদর্শন করবেন। সফর শেষে আগামী ৪ এপ্রিল তাদের দেশে ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





