বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর মেজর জেনারেল সাকিল আহমেদ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিজিবির বর্তমান মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাফিনুল ইসলামকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হলো। তার স্থলে মেজর জেনারেল সাকিল আহমেদকে বিজিবির মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেওয়া হলো।
অন্যদিকে বিজিবির মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মেজর জেনারেল সাফিনুল ইসলামকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
মেজর জেনারেল সাকিল আহমেদ পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদফতরের মহাপরিচালক (ডিজি) হিসেবেও দায়িত্ব পালন করেন। আগামী ২ মার্চ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) ছুটিতে যাচ্ছেন মেজর জেনারেল সাফিনুল ইসলাম।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ভারতীয় ভিসা প্রক্রিয়ায় শিগগিরই ইতিবাচক পরিবর্তন হবে: পররাষ্ট্রমন্ত্রী
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, একবার জ্বালানিতে চলবে ১৮ মাস
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী





