ইসির এক যুগ্ম সচিবের পদত্যাগে দুই পদোন্নতিসহ তিন বদলি
সম্প্রতি নিজ থেকে অব্যাহতি নেওয়া নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. আবুল কাসেমের জায়গায় যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. নুরুজ্জামানকে পদায়ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি কর্মকর্তারা জানান, এক পদত্যাগে দুইজনকে পদোন্নতি দিয়ে তিনজনকে বদলি করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। আলাদা প্রজ্ঞাপনে এই তিনজনকে বদলি করেছে ইসি।
এদিকে, ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরীকে বদলি করে এনআইডির পরিচালক (অপারেশন্স) করা হয়েছে। অন্যদিকে, বগুড়া জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুব আলম শাহকে পদোন্নতি দিয়ে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) করে প্রজ্ঞাপন জারি করেছে ইসি।
এর আগে, নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা-১ শাখার যুগ্ম সচিব মো. আবুল কাসেম পরবর্তী কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন বলে যুগ্ম সচিবের পদ থেকে পদত্যাগ করেছেন বলে গুঞ্জন রটে। ঢাকা পোস্ট থেকে যুগ্ম সচিব মো. আবুল কাসেমের সাথে যোগাযোগ করা হলে পদত্যাগের বিষয়টি তিনি স্বীকার করেন। তিনি ঢাকা পোস্টকে জানান, নির্বাচন কমিশনের চাকরি থেকে অব্যাহতি দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





