শেখ হাসিনার নেতৃত্বে আজ বঙ্গভবন যাচ্ছে আওয়ামী লীগ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে সংলাপে অংশ নিতে আজ বঙ্গভবনে যাবে আওয়ামী লীগ। সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় বঙ্গভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে।
প্রতিনিধি দলটির মধ্যে রয়েছে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানকসহ আব্দুর রহমান।
উল্লেখ্য, উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিকে দিয়ে শুরু হয় সংলাপ। যদিও বিএনপি, সিপিবিসহ ৫টি দল সংলাপ বর্জন করেছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





