আজ-কালের মধ্যে আসতে পারে বিধিনিষেধের প্রজ্ঞাপন : স্বাস্থ্যমন্ত্রী
নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় বিধি-নিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। এ ব্যাপারে আজ রোববার বিকেল বা আগামীকাল সোমবারের মধ্যে বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, খুব শিগগিরই এ কার্যকারিতা শুরু হবে।
জাহিদ মালেক জানান, শনাক্তের হার পৌনে ৬ শতাংশে পৌঁছে গেছে। যখন থেকে বাড়ছে তখন থেকেই সতর্কবাণী পৌঁছে দেয়া হচ্ছে। কিন্তু কেউ মানছেন না। ফলে সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রজ্ঞাপন জারির বিষয়টি উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আজ বিকাল বা কালকের মধ্যে বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি হবে। জনগণকে সচেতন হতে হবে। সংক্রমণ যে হারে বাড়ছে কঠিন সিদ্ধান্ত নিতে হবে।
সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের আটটি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬০ শয্যা বিশিষ্ট হার্ট, কিডনি ও ক্যান্সার চিকিৎসার সমন্বিত ইউনিট স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব কথা বলেন মন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি ও সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, বিএসএমএমইউ ভিসি অধ্যাপক মো. ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম প্রমুখ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ভারতীয় ভিসা প্রক্রিয়ায় শিগগিরই ইতিবাচক পরিবর্তন হবে: পররাষ্ট্রমন্ত্রী
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, একবার জ্বালানিতে চলবে ১৮ মাস
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী





