পিতামাতাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, পিতামাতার কাউকে যেন কোনোভাবে বৃদ্ধাশ্রমে যেতে না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ২০১৩ সালের আইন অনুযায়ী, প্রত্যেক সন্তানকে পিতামাতার ভরণ-পোষণ করতে হবে।
সোমবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার সোসাইটি আয়োজিত প্রবীণ সম্মেলনে এ কথা জানান তিনি। এসময় সন্তানদের আয় থেকে যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ দিয়ে, পিতা-মাতাকে সহযোগিতারও আহ্বান জানান তিনি। সন্তানদের শুধু পিতামাতার ভরণপোষণ দিলেই হবে না, তাদের সব বিষয়ে খোঁজ-খবর রাখতে হবে। শুধু পিতামাতার সেবা করলেই হবে না, সন্তান যদি চাকরি করে তাহলে সন্তানের বেতন থেকে বৃদ্ধ বয়সে তাদের কিছু অংশ দিতে হবে।
প্রধান বিচারপতি বলেন, সন্তানরা তাদের পিতামাতার ভরণ-পোষণ দেওয়ার পাশাপাশি দাদা-দাদি নানা-নানির প্রতি দায়িত্বপালন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





