আইজিপি-র্যাব ডিজিসহ ৬ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
বাংলাদেশে মানবাধিকার লংঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের সাবেক ও বর্তমান ৬ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (১০ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ থেকে এই নিষেধাজ্ঞা দেয়া হয়। ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এই নিষেধাজ্ঞা দেয়া হয়। র্যাবের সাবেক মহাপরিচালক হিসেবে নিষেধাজ্ঞার আওতায় এসেছেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়াও হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় আরো রয়েছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) তোফায়েল মুস্তাফা সারওয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) আনোয়ার লতিফ খান।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ভারতীয় ভিসা প্রক্রিয়ায় শিগগিরই ইতিবাচক পরিবর্তন হবে: পররাষ্ট্রমন্ত্রী
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, একবার জ্বালানিতে চলবে ১৮ মাস
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী





