বুস্টার ডোজের কথা চিন্তা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনা টিকার বুস্টার ডোজের কথা চিন্তা-ভাবনা করছে সরকার। তবে দেশের বেশিরভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসার পরে বুস্টার ডোজ দেয়া হবে। মঙ্গলবার (১৬ নভেম্বর) মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা বলেন। তিনি বলেন, ‘যদি বুস্টার ডোজের কখনও প্রয়োজন হয় তাহলে সেটা অবশ্যই দেব। এটা শুধু প্রবাসী নয়, বাংলাদেশেও যখন আমরা সবাইকে টিকা দিয়ে ফেলতে পারব তখন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, মোটামুটি একটা পর্যায় গেলে তখন আমাদের টেকনিক্যাল কমিটি আছে ওনাদের পরামর্শ অনুযায়ী করা হবে। এক্ষেত্রে যারা ভালনারেবল পপুলেশন তাদের আমরা আগে দেয়ার কথা চিন্তা করব। যেভাবে অন্যান্য দেশে শুরু হয়েছে আমরাও সেটা চিন্তা-ভাবনা করব।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত সরকার ২১ কোটি টিকা ক্রয় করেছে, যার মধ্যে ১১ কোটি হাতে পেয়েছি। সাড়ে ৮ কোটির বেশি টিকা দিয়েছি। প্রতিদিন ১৫ লাখ মানুষকে টিকা দেয়া হচ্ছে। টিকা নিয়ে সক্ষমতা অনেক বেড়েছে। ভালনারেবল লোকজনকে টিকা প্রায় দেয়া হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





