১ নভেম্বর থেকে স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী
নভেম্বরের প্রথম দিন থেকে সারা দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘ছাত্রছাত্রীদের টিকা দেওয়ার কার্যক্রম ১ তারিখ থেকে শুরু করা যাবে। প্রথমে ঢাকায় ১২টি কেন্দ্রে দিয়ে শুরু করা হবে। একটু সময় নিয়ে সারা দেশেই শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।’
এই বয়সী শিক্ষার্থীদের দেওয়া হবে যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকা। স্বাস্থ্য অধিদপ্তর প্রতিদিন ৪০ হাজার শিশুকে টিকা দিতে পারবে বলে জানান মন্ত্রী।
নভেম্বরে ফাইজারের আরও ৩৫ লাখ ডোজ টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
গত ১৪ অক্টোবর মানিকগঞ্জের কয়েকটি স্কুলের ১২০ জন শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকার প্রথম ডোজও দেওয়া হয়। তাদের কারও কোনো সমস্যা হয়নি বলে সরকারের তরফ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





