জ্যাকেটের হাতায় মিলল দুই কোটি টাকার ২৫টি সোনার বার
জ্যাকেটের হাতায় মিলল দুই কোটি টাকার ২৫টি সোনার বার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হুডি জ্যাকেটের হাতার ভেতর লুকিয়ে রাখা ২৫টি সোনার বারসহ সৌদি আরব প্রবাসী এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা সোনার ওজন দুই কেজি ৯০০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।
প্রবাসীদের কল্যাণে দূতাবাসের পাশে সামাজিক সংগঠনগুলোকে আসার আহ্বান
বুধবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে এ যাত্রীকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মোহাম্মদ রিপন।
ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে সৌদি এয়ারলাইন্সের বিমান থেকে ওই যাত্রীকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা হুডি জ্যাকেটের হাতা তল্লাশি করে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। ফ্লাইটটি রাত ১১টা ১২ মিনিটের দিকে বিমানবন্দরে অবতরণ করে।
কাস্টমসের এ কর্মকর্তা আরো বলেন, পাসপোর্ট অনুসারে আটক যাত্রীর নাম মোহাম্মদ রিপন। তার বিরুদ্ধে কাস্টমস আইনের সংশ্লিষ্ট ধারা ও বিধি মোতাবেক ফৌজদারি মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





