বাংলাদেশের প্রতিটি ঘরে জাতির পিতার ছবি রাখার অনুরোধ করছি: তথ্য প্রতিমন্ত্রী
বাংলাদেশে প্রত্যেকের ঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখার অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয়ে আলোচনার সময় এ কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ভারতে মহাত্মা গান্ধীর ছবি যেমন প্রতিটি ভারতীয় নাগরিকের ঘরে আছে, ঠিক তেমনই বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে থাকতেই হবে, থাকা উচিত বলে আমি মনে করি। তথ্য প্রতিমন্ত্রী বলেন, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে অনুরোধ করছি, আমার মনের ইচ্ছা ব্যক্ত করলাম। আমি প্রতিমন্ত্রী, এমপি কিংবা আমি ডাক্তার মুরাদ হাসান হিসেবে বলছি না। এই বাংলাদেশের মাটিতে ৭১ পরবর্তী স্বাধীন সার্বভৌম বাংলার মাটিতে জন্মগ্রহণ করা নাগরিক হিসেবে বলছি।
প্রতিমন্ত্রী বলেন, আমি বঙ্গবন্ধুকে স্বপ্ন দেখি, আমি বঙ্গবন্ধুকে লালন করি, ধারণ করি, বহন করি। আমার রক্তে বঙ্গবন্ধু আদর্শ, আমার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা, আমার পিতা মহান মুক্তিযুদ্ধের সংগঠক, আমার পিতা বঙ্গবন্ধু জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন, আমি তো বঙ্গবন্ধুকেই স্বপ্ন দেখি আমি তো বঙ্গবন্ধুর আদর্শের ঘরে জন্মগ্রহণ করেছি। তিনি বলেন, বাংলাদেশ সবার ঘরে ঘরে থাকুক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, এই আমার প্রার্থনা, এই আমার অনুরোধ, এই আমার আহ্বান।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





