‘টাকা নিলে মানুষে মন্দ কইবে’, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পথশিশু
ঈদযাত্রা দেখতে বুধবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। যাত্রীদের খোঁজখবর নেন, তাদের টিকিট পাওয়া ও যাত্রার অভিজ্ঞতা জানেন। তবে স্টেশন ত্যাগের সময় রামিন নামের এক পথশিশু তাকে সালাম দিলে তিনি গাড়ি থেকে নেমে তার কাছে ছুটে যান। এ সময় ওই পথশিশু স্বরাষ্ট্র উপদেষ্টার পায়ে ধরে সালাম করার চেষ্টা করে। কিশোরটিকে কিছু টাকা দিতে চাইলে রামিন বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করে।
তার অকপট বক্তব্য ছিল— "স্যার টাকা লাগবে না। এরা দেশ চালাইতেছে, আমি টাকা নিলে মানুষে মন্দ কইবে। দোয়া দিলেই চলবে।"
এই সরল অথচ গভীর কথাগুলো শুধু উপস্থিত সবাইকে নয়, পরে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অসংখ্য মানুষকে আবেগাপ্লুত করে তোলে। নিজের পরিচয়ে কিশোর জানায়, তার বাড়ি নেত্রকোনার জাহেরপুরে। সে জানায়, এখন কিছু দরকার নেই, সকালে খেয়েছে এবং বাড়ি ফিরবে। আবারও জিজ্ঞেস করা হলে সে স্পষ্টভাবে বলে—
"টাকা নিলে গুনাহ হইব। দোয়া দিলে হইব।"
কমলাপুর পরিদর্শন শেষে উপদেষ্টা মহাখালী বাস টার্মিনালে যান, সেখানে যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের ভোগান্তি ও অভিজ্ঞতা খোঁজখবর নেন ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ভারতীয় ভিসা প্রক্রিয়ায় শিগগিরই ইতিবাচক পরিবর্তন হবে: পররাষ্ট্রমন্ত্রী
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, একবার জ্বালানিতে চলবে ১৮ মাস
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী





