ইউনিট প্রতি বিদ্যুতের দাম ৭০ পয়সা পর্যন্ত বাড়বে: প্রতিমন্ত্রী
ফাইল ছবি
প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩৪ থেকে ৭০ পয়সা পর্যন্ত বাড়ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে বিদ্যুতের এই মূল্য কার্যকর হবে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
সরকার বিদ্যুতে বছরে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতে ভর্তুকি থেকে বের হওয়ার জন্য দাম সমন্বয় করা হবে। এদিকে গ্যাসের দামও সমন্বয় করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে দাম উঠানামা করবে। এই সমন্বয়ও মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে কার্যকর করা হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





