বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে অনুমান বা ভাবছে না যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, তারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, যা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। একইসঙ্গে এটি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে সরকার, বিরোধী দল ও সুশীল সমাজসহ সব অংশীদারকে যুক্তরাষ্ট্র আহবান জানাতে থাকবে বলেও জানানো হয়েছে। স্থানীয় সময় সোমবার (৪ ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথু মিলারের কাছে প্রশ্ন করা হয়- বাংলাদেশ সরকারবিরোধী দলীয় প্রায় ২০ হাজারের বেশি নেতাকর্মীকে আটক করেছে এবং গত ছয় দিনে জেলে থাকা বিরোধী দলীয় ৩ নেতার মৃত্যু হয়েছে। এ ছাড়া পরিবারের সদস্যদের না জানিয়ে বিরোধী অনেক নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপিসহ অনেক দল নির্বাচন বয়কট করেছে- এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের মতামত কী?
জবাবে মিলার বলেন, আমি নির্বাচনের ফলাফল নিয়ে অনুমান করতে যাচ্ছি না। আমি সেটিই বলব যা আমরা আগেও বেশ কয়েকবার বলেছি। আমরা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীদারদের (স্টেকহোল্ডার) সাথে জড়িত থেকে তাদের বাংলাদেশি জনগণের স্বার্থে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার আহবান জানাতে থাকব।
তিনি আরও বলেন, আগেও বলেছি এবং এখন বলছি আমরা কোনো দলের পক্ষে নই। আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে যা দেশটির জনগণেরও চাওয়া।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





