দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার ‘সফল’ পরীক্ষা
ডেঙ্গু প্রবণ বাংলাদেশে প্রথমবারের মতো একটি সম্ভাবনাময় টিকার গবেষণা সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এবং যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের (ইউভিএম) লার্নার কলেজ অব মেডিসিনের গবেষকরা যৌথভাবে এই গবেষণা করেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) আইসিডিডিআর থেকে এ তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ খবর পেতে ঢাকা প্রকাশের গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন । এটি উৎসাহব্যঞ্জক টেট্রাভ্যালেন্ট টিকা। ডেঙ্গু ভাইরাসের চারটি ধরনের (ডেন-১, ডেন-২, ডেন-৩ ও ডেন-৪) বিরুদ্ধেই যা উপযোগী। গবেষণায় ব্যবহৃত এক ডোজের টিকা টিভি-০০৫ মূল্যায়ন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গবেষণায় ব্যবহৃত এক ডোজের ডেঙ্গু টিকা টিভি-০০৫ মূল্যায়ন করে দেখা গেছে যে, এটি শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রয়োগের জন্য নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম। সম্প্রতি দ্য ল্যানসেট ইনফেকশাস ডিজিজেস জার্নালে গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে।
এই টিকার নাম দেয়া হয়েছে টিভি-০০৫ (টেট্রাভেলেন্ট)। গবেষকদের অন্যতম আইসিডিডিআরবির বিজ্ঞানী মোহাম্মদ শফিউল আলম বলেন, ডেঙ্গু টিকার সফল পরীক্ষা হয়েছে। নিঃসন্দেহে এটি আশাব্যঞ্জক খবর। কারণ, এই মুহূর্তে দেশে ডেঙ্গুর প্রকোপ চলছে।
তিনি দাবি করেন, এই টিকার এক ডোজই মানুষকে সুরক্ষা দিতে পারে। তবে এ নিয়ে আরও গবেষণষা প্রয়োজন। বাংলাদেশে যার দ্বিতীয় ধাপের ট্রায়াল বা পরীক্ষা হয়েছে। অবশ্য ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ৪২ ধাপের ট্রায়াল সম্পন্ন করেছে টিকাটি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





