দাম কমলে ডিম সেদ্ধ করে ফ্রিজে রাখতে বললেন প্রধানমন্ত্রী
দেশের বাজারে ডিমের দাম কমলে তা সেদ্ধ করে ফ্রিজে রেখে দিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যখন দাম কমবে, তখন ডিম সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন। তাহলে বহুদিন ভালো থাকবে।
দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক সফরের ফলাফল নিয়ে গণমাধ্যমকে অবহিত করতে মঙ্গলবার বিকেল ৪টার দিকে গণভবনে সংবাদ সম্মেলনে ডিম নিয়ে ব্যবসায়ীদের সিন্ডিকেটের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
সব ধরনের হুমকি, উসকানি ও যুদ্ধের বিরুদ্ধে কথা বলার ওপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, দক্ষিণের দেশগুলোর ওপর আরোপিত কৃত্রিম সিদ্ধান্তের কারণে আর ক্ষতিগ্রস্ত হতে রাজি নই। সর্বজনীন নিয়মের নামে আমাদের ওপর চাপিয়ে দেওয়া অসম নীতিকে প্রত্যাখ্যান করার জন্য আমি দক্ষিণের দেশগুলোকে আহ্বান জানিয়েছি।
সফরের মূল আলোচনার বাইরে ইন্দোনেশিয়া, বেলারুশসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানের সঙ্গে আলোচনা হওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমাদের এই সফরটা অত্যন্ত ফলপ্রসূ ছিল বাংলাদেশের জন্য। যখন সারাবিশ্ব স্যাংশন, কাউন্টার স্যাংশনের নামে নানা ঝামেলায়, সেখানে একটা নতুন দুয়ার খুলে গেছে আমাদের ব্যবসা-বাণিজ্য সবকিছু সম্প্রসারণ করার জন্য সেটাই আমি মনে করি।
গত ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান করেন প্রধানমন্ত্রী। ২৭ আগস্ট দিনগত রাতে তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে দেশে ফিরেছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ভারতীয় ভিসা প্রক্রিয়ায় শিগগিরই ইতিবাচক পরিবর্তন হবে: পররাষ্ট্রমন্ত্রী
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, একবার জ্বালানিতে চলবে ১৮ মাস
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী





