প্রধানমন্ত্রীর সফরের জন্য নতুন তারিখ প্রস্তাব করবে চীন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের জন্য নতুন একটি তারিখ প্রস্তাব করবে চীন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এই তথ্য জানিয়েছেন। সোমবার (২৯ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু যে সময়ে আমন্ত্রণ জানানো হয়েছে ওই সময়ে প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে থাকবেন। আমরা বলেছি ওই সময়ে সম্ভব না। তারপরে তারা নতুন কিছু দেবে। এখনও দেয়নি।
এ বছর চীন সফর হতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি বলতে পারবো না। অক্টোবরে প্রধানমন্ত্রীর সফরের বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা জানামতে কোনও বিকল্প প্রস্তাব দেওয়া হয়নি। উল্লেখ্য, প্রধানমন্ত্রী ২০১৯ সালে শেষবারের মতো চীন সফর করেছিলেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





