জাতীয় নির্বাচন সামনে রেখে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কতা জারি
২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন। নির্বাচন ঘিরে বাংলাদেশে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করল দেশটির দূতাবাস। রোববার (২১ মে) দূতাবাসের ওয়েবসাইটে এ বিষয়ে একটি সতর্ক বার্তা দেওয়া হয়।
ওই সতর্ক বার্তায় বলা হয়, ২০২৪ সালের জানুয়ারির আগে বা এ সময়ের মধ্যে বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। নির্বাচন ঘিরে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ ও অন্যান্য কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভ ক্রমেই বাড়তে পারে।
মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত দেশটির নাগরিকদের উদ্দেশে আরও বলা হয়, ‘মনে রাখতে হবে, শান্তিপূর্ণ বিক্ষোভগুলো সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। ফলে বিক্ষোভ ও কোনো বড় সমাবেশের আশপাশে থাকা অবস্থায় সতর্কতা অবলম্বন করুন।’
ওই বার্তায় ব্যক্তিগত নিরাপত্তা পর্যালোচনা করে স্থানীয় ঘটনাসহ আশপাশের বিষয়ে সচেতন থাকতে পরামর্শ দিয়েছে বাংলাদেশে অবস্থানরত মার্কিন দূতাবাস। একইসঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্থানীয় গণমাধ্যমের দিকে লক্ষ্য রাখার কথা বলা হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





