পদ্মা সেতুতে পরিবারের সঙ্গে ছবি তুললেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপ্রধান পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তাদের নিয়ে পদ্মা সেতু হয়ে সড়ক পথে টুঙ্গিপাড়ায় যান।
টুঙ্গিপাড়া যাওয়ার পথে রাষ্ট্রপতি পদ্মা সেতুর মাঝে কয়েক মিনিট যাত্রা বিরতি করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তোলেন।
বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর জাতির পিতার সমাধিতে রাষ্ট্রীয়ভাবে এটাই তার প্রথম শ্রদ্ধা নিবেদন।
এসময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগল করুণ সুর বেজে ওঠে। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সেখানে কবর জিয়ারত, দোয়া এবং মোনাজাতে অংশ নেন।
রাষ্ট্রপতির সফরসঙ্গী ছিলেন তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা ও ছেলে মোহাম্মদ আরশাদ আদনান রনিসহ পরিবারের সদস্য ও নিকট আত্মীয়রা, রাষ্ট্রপতির সচিবগণ এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ভারতীয় ভিসা প্রক্রিয়ায় শিগগিরই ইতিবাচক পরিবর্তন হবে: পররাষ্ট্রমন্ত্রী
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, একবার জ্বালানিতে চলবে ১৮ মাস
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী





