গুলিস্তান বিস্ফোরণ
ভবন মালিকসহ গ্রেপ্তার ৩
গুলিস্তানের সিদ্দিকবাজারের সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় ভবনটির মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দাপ্রধান হারুন অর রশীদ।
গ্রেপ্তারকৃতরা হলেন ওয়াহিদুর রহমান, মতিউর রহমান এবং মোতালেব মিন্টু। এর মধ্যে ওয়াহিদুর ও মতিউর সহোদর। তারা ওই ভবনটির মালিক। আর মিন্টু ওই ভবনের বেজমেন্টে থাকা 'বাংলাদেশ স্যানিটারি' নামের দোকানের মালিক।
এর আগে, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি পুলিশ। এরপর বিস্ফোরণের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।
প্রসঙ্গত, গত ৭ মার্চ গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শতাধিক লোক আহত হন। ধারণা করা হচ্ছে, ভবনের বেজমেন্টে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে। তবে এখনও সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





