প্রাইভেটকারের ধাক্কায় খুবি শিক্ষার্থী মৌমিতা নিহত
খুলনায় প্রাইভেটকারের ধাক্কায় রিক্সা আরোহী মৌমিতা হালদার (২৬) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় খুলনা জেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। খুলনা সদর থানা পুলিশের এসআই দেবব্রত বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মৌমিতা নগরীর মুন্সীপাড়ার তরুণ হালদারের মেয়ে। সে খুবির আইন বিভাগের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় রিকশায় করে মৌমিতা জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার রিকশাকে ধাক্কা দিলে মৌমিতা ছিটকে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মৌমিতার ছোট ভাই বলেন, রিকশায় থাকা অবস্থায় পেছন থেকে প্রাইভেটকার ধাক্কা দিলে বোন ও বাবা পড়ে যায়। বাবার হাতে কিছুটা আঘাত লাগে। তবে আমার বোনের অবস্থা ভালো ছিল না। প্রথমে তাকে খুলনা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়
খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ১২ সেপ্টেম্বর
১০ জন শিক্ষক পড়িয়েছেন ২ জন শিক্ষার্থীকে, তবুও কেউ পাস করেনি
নেশাগ্রস্ত পিতার আঘাতেই মৃত্যু হয় স্কুলছাত্রী নির্জনার: আদালতে মা





