খুলনার দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
খুলনার দিঘলিয়া উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মুরাদ নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার সেনহাটি বক্সীবাড়ি কবরস্থানের সামনে ১০ থেকে ১৫ জনের একটি দল তার ওপর হামলা চালায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, হামলার সময় আত্মরক্ষার জন্য মুরাদ পাশের একটি দোকানে আশ্রয় নেন। পরে হামলাকারীরা দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে। এ সময় তার দুই হাঁটুর নিচে আঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সন্ধ্যা সোয়া ৭টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, নিহত মুরাদ হাজী গ্রামের বাসিন্দা খান মুনসুর আহমেদের ছেলে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি পক্ষের সঙ্গে তার বিরোধ চলছিল। সেই দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়
খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ১২ সেপ্টেম্বর
১০ জন শিক্ষক পড়িয়েছেন ২ জন শিক্ষার্থীকে, তবুও কেউ পাস করেনি
নেশাগ্রস্ত পিতার আঘাতেই মৃত্যু হয় স্কুলছাত্রী নির্জনার: আদালতে মা





