জার্মানিতে আবারো বাড়ছে কোভিড সংক্রমণ
জার্মানিতে আবারো বাড়ছে কোভিড সংক্রমণ। আগে থেকেই যদিও এই আশঙ্কার কথা জানিয়ে আসছিলেন বিশেষজ্ঞরা। দেশটিতে এখনো যারা ভ্যাকসিন গ্রহণ করেননি মূলত তারাই নতুন করে কোভিডে আক্রান্ত হচ্ছেন। ইউরোপীয় দেশগুলোতে ভ্যাকসিন গ্রহণ না করাদের নানা রকম কড়াকড়ির মধ্যে রাখা হচ্ছে। যদিও জার্মানিতে এ নিয়ে সরকার ও প্রশাসন কোনো জোরালো উদ্যোগ নিতে পারেনি৷
ফলে করোনা সংক্রমণের হার দ্রুত গতিতে বেড়ে চলেছে৷ ডয়চে ভেলের খবরে জানানো হয়েছে, জার্মানিতে সোমবার প্রতি এক লাখ মানুষের মধ্যে সাপ্তাহিক গড় সংক্রমণের হার ১১০ পেরিয়ে গেছে৷ এমন পরিস্থিতিতে এখনো পর্যন্ত মূলত ভ্যাকসিন না নেয়া মানুষ আক্রান্ত হলেও ভবিষ্যতে আরও ভ্যাকসিনপ্রাপ্ত মানুষ সংক্রমণের শিকার হতে পারেন বলে বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন৷
উল্লেখ্য, জার্মানিতে প্রতি পাঁচ জন প্রাপ্তবয়স্কের মধ্যে চার জন করোনা টিকা নিয়ে নিয়েছেন। দেশটির সরকার তাই চাইছে আঞ্চলিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ জারি করতে। জনসংখ্যার ৬৬ ভাগকেই ভ্যাকসিন দিয়ে ইউরোপের মধ্যে বেশ এগিয়ে আছে জার্মানি। তাই শীতেও পুরোপুরি লকডাউন জারিতে আগ্রহ নেই দেশটির সরকারের।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’,চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা
পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
উত্তপ্ত নয়াদিল্লি রণক্ষেত্র, যন্তর মন্তরে ইন্টারনেট বন্ধ
ককরোচ জনতা পার্টির সংসদ অভিমুখে যাত্রা, চ্যালেঞ্জের মুখে সরকার





