খেলতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু
খেলতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু
চট্টগ্রামের আনোয়ারায় পুকুরের ডুবে মোহাম্মদ মুরসালিন (৫) নামে একটি শিশু মারা গেছে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার হাইলধর ইউনিয়নের তেকোটা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মোহাম্মদ সুমনের ছেলে।
জানা যায়, মুরসালিন প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে গিয়ে আর ফেরেনি। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ এমরান বলেন, সন্ধ্যায় উপজেলার হাইলধর এলাকা থেকে পুকুরে ডুবে যাওয়া একটি শিশু নিয়ে আসা হয়। কিন্তু শিশুটি এখানে আনার আগেই মারা গেছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
দায়িত্বরত অবস্থায় নিজের মাথায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫





