প্রাইভেটকার খাদে পড়ে চীনা ইঞ্জিনিয়ার নাগরিকসহ নিহত ৩
প্রাইভেটকার খাদে পড়ে চীনা ইঞ্জিনিয়ার নাগরিকসহ নিহত ৩
বরিশালের কুয়াকাটায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বরগুনার তালতলীর নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুকেন্দ্রের দুই ইঞ্জিনিয়ারসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারের চালক।
রবিবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চায়নার ইঞ্জিনিয়ার লু. জিক ইং (৩৫) পাসপোর্ট নম্বর ই-৩৯৭২১৩৩৯, ইঞ্জিনিয়ার লি ওয়েন্টাও (৩৭) পাসপোর্ট নম্বর পিই-২০৭৫৮৫ ও দো-ভাষি ইঞ্জিনিয়ার মো. ফকরুল হাসান (৩১)।
আজ সোমবার (১৬ আগস্ট) সকালে আমতলী থানার ওসি শাহ-আলম জানান, একটি প্রাইভেটকারে করে ঢাকা থেকে তালতলীর খোট্টারচর এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিলেন ওই তিনজন। রবিবার রাত ১টা ৪০ মিনিটের দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার ব্রিকফিল্ড এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিন জনের মৃত্যু হয়। এ সময় গাড়ির চালক মো. মুছাকে (৩০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন নিহতদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
তালতলী আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত অফিসার তন্ময় জানান, চিনা সাংহাই ইলেকট্রিক পাওয়ার কন্সট্রাকশন কোম্পানির মাধ্যমে তালতলীর তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিলেন তারা। এ ঘটনায় চীনা কোম্পানিকে দুর্ঘটনার খবর অফিসিয়ালভাবেই জানানো হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
দায়িত্বরত অবস্থায় নিজের মাথায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫





