করোনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষকের অন্তঃসত্ত্বা স্ত্রীর
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষকের অন্তঃসত্ত্বা স্ত্রী নবনীতা সরকারের (২৫) করোনায় মৃত্যু হয়েছে।বুধবার ভোর ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি করোনা পজিটিভ ও সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
জানা যায়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক রিমন সরকারের স্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নবনীতা সরকার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
নবনীতা সরকারের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।অপরদিকে করোনা উপসর্গ নিয়ে ত্রিশালে বাদশা মিয়া (৪৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
দায়িত্বরত অবস্থায় নিজের মাথায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫





