দোকানে আশ্রয় নিয়েও রক্ষা পাননি, বজ্রাঘাতে প্রাণ গেলো ২ বন্ধুর
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বজ্রাঘাতে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ কুসুমপুর লেবুতলায় এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলেন- লৌহজং উপজেলার কনকশার গ্রামের শাহজাহানের ছেলে মাছ ব্যবসায়ী মোহাম্মদ কাউসার (৩৮) ও একই গ্রামের উপেন সরদারের ছেলে অটোরিকশাচালক জুম্মন সরদার (৩৫)।
ইছাপুরা ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ আহসান কবির শিশির জানান, ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে তারা কুসুমপুর লেবুতলা গ্রামের সড়কে এসে নামেন। এ সময় এক নারী যাত্রী আগে নেমে সামনের দিকে চলে যান। তারা নেমে হাঁটতে শুরু করলে বৃষ্টি ও বজ্রাঘাত শুরু হয়। পাশেই একটি দোকানে আশ্রয় নিলে সেখানেই মারা যান। সিরাজদিখান থানার ওসি এ কে এম মিজানুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানার নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
৯০ হাজার বেতনের কর্মকর্তা সুকুমারের ৫১ কোটি টাকার আমানত
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
চাকরি পাওয়ার আনন্দে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়





